বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে নতুন উদ্যোগ ঢাবি নিরাপত্তা মঞ্চের সিজারের

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM

© টিডিসি ফটো

এবার নতুন আরেকটি উদ্যোগ হাতে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠা জুলিয়াস সিজার তালুকদার। বিদেশে উচ্চশিক্ষার জন্য অপরিহার্য ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা পিটিই (IELTS এর বিকল্প) কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে ১২ হাজার ৫০০ টাকা মূল্যের কোর্স শতভাগ ফ্রিতে করার সুযোগ দেওয়া হচ্ছে।

জানা যায়, এই কোর্সের জন্য  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩২ জন  শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অনলাইন সেশন ও সরাসরি ভাইভার মাধ্যমে ৬০ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের ৪৫ জনকে অনলাইনে ও ১৫ জনকে অফলাইনে সরাসরি পাঠদান করা হবে৷ এই শিক্ষার্থীরা ল্যাবে অনুশীলনের সুযোগও পাবে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কোর্স। এই দক্ষতা উন্নয়ন ও পরীক্ষা প্রস্তুতি কোর্স স্পন্সর করেছে Ritz PTE.

ডিজিটাল শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন প্লাটফর্ম ওস্তাদজী.কম এই উদ্যোগ হাতে নিয়েছে। আর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদা। এখানে ডিজিটাল মার্কেটপ্লেসে খুব সহজেই শিক্ষার্থী ও অভিভাবকগণ খুঁজে পান কাঙ্ক্ষিত শিক্ষক এবং প্রাইভেট হোম টিউটররা খুঁজে পান পছন্দের জব৷ এছাড়াও শিক্ষাকে সহজ করতে এই প্লাটফর্ম নিয়েছে শতভাগ ফ্রিতে কোর্সে অংশ নেওয়ার উদ্যোগ৷

এ বিষয়ে ওস্তাদজী.কম এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছে রয়েছে৷ তবে প্রস্তুতি গ্রহণের জন্য যথাযথ সহযোগিতা অনেকেই পাননা। আছে অর্থের সংকট, সঠিক পরামর্শ দানের প্রতিষ্ঠান খুঁজে পাওয়াও দুষ্কর তাদের জন্য। তাই ওস্তাদজী  পরামর্শ প্রদানের সাথে সাথে প্রস্তুতি গ্রহণের সর্বাত্মক সাহায্য করার অঙ্গিকার করছে৷

জুলিয়াস সিজার তালুকদার একজন তরুণ রাজনৈতিককর্মী ও উদ্যোক্তা৷ তিনি 'ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ'- প্রতিষ্ঠার মাধ্যমে অগণিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সংকটে পাশে আছেন। যা থেকে সরাসরি উপকৃত হয়েছে প্রায় ১২ হাজারের অধিক শিক্ষার্থী। 

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ফেব্রুয়ারী মাসের মধ্যে আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করব ও প্রয়োজনীয় দক্ষতা যেমন- বিশ্ববিদ্যালয় খোঁজা, দরখাস্ত লেখা, এসওপি লেখাসহ অন্যান্য ডকুমেন্টেশন শেখাবো। সেই আরো অন্তত ৬০ জনকে PTE এবং ১০০ জন ফ্রি IELTS কোর্স দেয়ারও প্রস্তুতি রয়েছে। সেই সাথে কর্মসংস্থানমূলক প্রশিক্ষণও দেবে ওস্তাদজী.কম।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬