ক্রাশকে আকৃষ্ট করার ৫ উপায়

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

আর মাত্র একদিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটির পূর্বেই নিজের ক্রাশকে আকৃষ্ট করার ট্রিকসগুলো জেনে নিন।

ক্রাশের সঙ্গে পজেটিভ থাকুন: সবাই পজেটিভ মানুষকে ভালোবাসে। তাই আপনার ক্রাশের সঙ্গে সব সময় পজেটিভ থাকুন। আপনার মধ্যে ইতিবাচক আভা থাকলে ক্রাশের মন জয় করা সহজ হবে।

প্রশংসা করতে হবে: প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তবে অতিরিক্ত প্রশংসা করা যাবে না। কেননা অতিরিক্ত প্রশংসা করলে আপনাকে চাটুকার মনে করা হতে পারে। তাই আগ্রহ অনুযায়ী প্রশংসা করতে হবে।

আগ্রহ দেখাতে হবে: আমরা প্রায়ই নিজেকে নিয়ে বলতে ভালোবাসি। তবে সব সময় নিজেকে নিয়ে বলা যাবে না। ক্রাশের সম্পর্কে জানার আগ্রহ দেখাতে হবে। তিনি কী পছন্দ করেন বা করেন না এটি জানতে হবে। একই সাথে তার চিন্তাভাবনা এবং অনুভূতিকে মূল্য দিতে হবে। এর মাধ্যমে প্রকাশ পাবে আপনি তার সম্পর্কে আগ্রহী।

হিউমার প্রদর্শন করুন: হিউমার এমন একটি জিনিস যার মাধ্যমে খুব সহজেই মানুষকে আকর্ষণ করা যায়। এছাড়া এটি আপনার বুদ্ধিমত্তারও পরিচয়। তাই মাঝে মাঝে ক্রাশকে হিউমার দিয়ে হাসাতে পারেন। তবে এটিও বেশি করা যাবে না।

আত্মবিশ্বাস দেখাতে হবে: আপনার ক্রাশকে আকর্ষণ করতে চাইলে প্রথমেই আপনার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। আত্মবিশ্বাসের ফলে যে কাউকে আকৃষ্ট করা যায়। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো যাবে না।

ট্যাগ: তারুণ্য
জাকসুর শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট নিয়ে যে ব্যাখ্যা দিল বিশ্বব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কুমিল্লায় চাকরি করতে এসেছি— এটাই কি আমার অপরাধ’
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মায়ের সঙ্গে ইফতার বিলিয়েছিল অপ্রতীম, আজ সে নেই
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তাসকিন-নাহিদ না থাকলেও জাকের কেন দলে, ব্যাখ্যা দিলেন প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে চালু হলো স্মার্ট আইডি কার্ড, শিক্ষার্থীরা পাব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমটিসি ২০২৬-এ গ্র্যান্ড চ্যাম্পিয়ন বগুড়া জিলা স্কুলের টিম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬