লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ AM
লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয় © সংগৃহীত

রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিনে জয় তুলে নিয়ে শিরোপা লড়াইয়ে গতি ফেরাল বার্সেলোনা। সেল্টা ভিগোর মাঠ এস্তাদিও আবানকা বালাইদোসে অনুষ্ঠিত ম্যাচে পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কির হ্যাটট্রিকে ৪-২ ব্যবধানে জয় পায় কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামে বার্সেলোনা। দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। কিন্তু এক মিনিটের ব্যবধানেই সমতায় ফেরে স্বাগতিক সেল্টা ভিগো—ইগলাসিয়াসের পাস থেকে গোল করেন সার্জিও ক্যারেরা।

৩৭তম মিনিটে আবারও লিড নেয় বার্সা। দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তবে ৪৩তম মিনিটে প্রথম গোলের সহায়ক ইগলাসিয়াস নিজেই গোল করে ম্যাচে ফেরেন সেল্টা।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের গোলে তৃতীয়বারের মতো লিড নেয় বার্সেলোনা এবং বিরতিতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আরও প্রভাব বিস্তার করে খেলে বার্সা। ৭৩তম মিনিটে লেভানডোভস্কি তার হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং দলের চতুর্থ গোলটি করেন, যা নিশ্চিত করে বার্সেলোনার জয়।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে সেল্টা ভিগো।

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950