হাইজাম্পের রেকর্ডধারী থেকে নারী ফুটবলের কোচ, যবিপ্রবি শিক্ষার্থী উম্মে হাফসা

০৭ নভেম্বর ২০২৫, ১১:১৯ PM
উম্মে হাফসা রুমকী

উম্মে হাফসা রুমকী © সংগৃহীত

একসময় ফুটবল মাঠে দাপট দেখিয়েছিলেন, পরে হাইজাম্পে জাতীয় রেকর্ড গড়ে আলো কাড়েন—এবার আবার ফুটবলে ফিরছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী উম্মে হাফসা রুমকী। বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দলের গোলকিপার কোচ হিসেবে তিনি যোগ দিচ্ছেন আগামীকাল শনিবার (৭ নভেম্বর)।

সিরাজগঞ্জের মেয়ে উম্মে হাফসা বর্তমানে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফুটবলে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের হয়ে চীন, জাপান ও কোরিয়া সফরে প্রীতি ম্যাচ খেলেছেন। ঘরোয়া লিগে কুমিল্লা ইউনাইটেড ও জামালপুর কাচারিপাড়ার জার্সিতেও খেলেছেন। গত বছর একই দলে তিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ২০১৭ সালে অ্যাথলেটিক্সে যুক্ত হয়ে হাইজাম্পে জাতীয় পর্যায়ে আলো ছড়ান রুমকী। গত আট বছরে জাতীয় প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণপদক জিতেছেন তিনি, যার তিনটি ছিল জাতীয় রেকর্ড। হাইজাম্পে তার সর্বোচ্চ লাফ ১.৭৪ মিটার, যা দীর্ঘদিন দেশের রেকর্ড ছিল। বর্তমানে জাতীয় রেকর্ড ১.৭৬ মিটার, রিতু আক্তারের দখলে।

বাংলাদেশ নৌবাহিনীতে চুক্তিভিত্তিক চাকরি করলেও সম্প্রতি তিনি সেই পদ ছেড়ে দিয়েছেন ফুটবলে ফেরার জন্য। নৌবাহিনীতে কোচ হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব থাকলেও বেছে নিয়েছেন বাফুফের দায়িত্বই।

গণমাধ্যমকে উম্মে হাফসা বলেন, ‘ফুটবলে ফেরার অপেক্ষা শেষ, এখন কাজে নামার পালা। শুক্রবার বিমানে চট্টগ্রাম যাচ্ছি অনূর্ধ্ব–২০ দলের গোলকিপিং কোচ হিসেবে যোগ দিতে। পিটার বাটলারের নেতৃত্বে মেয়েদের ক্যাম্প এখন চট্টগ্রামে চলছে।’

তিনি ইতোমধ্যে বিভিন্ন কোচিং কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে গোলকিপার কোচিং কোর্সও রয়েছে। নিজের অভিজ্ঞতা ও অ্যাকাডেমিক জ্ঞান কাজে লাগিয়ে সফল ফুটবল কোচ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন যবিপ্রবির এ মেধাবী ক্রীড়াবিদ।

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে ৮ কোচের বিদায়ঘণ্টা
  • ০৩ জুলাই ২০২৬
১০০০ জনবল নিয়োগ দেবে আরআরএফ
  • ০৩ জুলাই ২০২৬
জুড়ী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন
  • ০৩ জুলাই ২০২৬
বিতরণের আগেই পচা ডিম শনাক্ত, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব…
  • ০৩ জুলাই ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫
  • ০৩ জুলাই ২০২৬
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence