ভারতের জেমাইমার খেলা দেখে ‘ভাষা’ হারিয়ে ফেলেছেন বাংলাদেশের পেসার মারুফা

৩১ অক্টোবর ২০২৫, ০৫:২৬ PM
মারুফা আক্তার ও জেমাইমা রদ্রিগেজ

মারুফা আক্তার ও জেমাইমা রদ্রিগেজ © ফাইল ছবি

নারী বিশ্বকাপে বৃহস্পতিবার রাতের মুম্বাই ম্যাচে ভারতকে ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমাইমা রদ্রিগেজ। ২৫ বছর বয়সী এই ব্যাটার সেমিফাইনালে ১২৭ রান করে অপরাজিত ছিলেন।

তাঁর অসাধারণ ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য ভারত মাত্র ৯ বল হাতে রেখে ছুঁয়েছে। এই দারুণ পারফরম্যান্সের পর জেমাইমা প্রশংসার ঝড়ে ভাসছেন।

বাংলাদেশের পেসার মারুফা আক্তারও ইনস্টাগ্রামে তাঁর প্রশংসা করেছেন। মারুফার পোস্টে লেখা ছিল, ‘জেমাইমা দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আশা করি আপনি আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং আরও বড় সাফল্য অর্জন করবেন। ফাইনাল ম্যাচের জন্য রইল আমার শুভেচ্ছা ও প্রার্থনা।’

জেমাইমা পোস্টটি দেখেছেন এবং মন্তব্য করেছেন, ‘মারুফা, তোমাকে ধন্যবাদ। তুমি নিজেই একটি অনুপ্রেরণা। যা করছো, তা বাংলাদেশের ও সারা দুনিয়ার মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’

জেমাইমার ইনিংসের কারণে ভারত নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে। এর আগে বিশ্বকাপে ভারত নারী দল ২০০ রানও তাড়া করে জিততে পারেনি; সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ২৬৪। তাই জেমাইমার এই অসাধারণ পারফরম্যান্সে সবাই মুগ্ধ।

পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে দুই ‘বড় প্…
  • ১৮ অক্টোবর ২০২৬
সরকারি সেবা পেতে ঘুষ দিতে হয় ৭৪ শতাংশ সেবাপ্রার্থীকে: গবেষণা
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬