তাসকিন আহমেদকে নিয়ে আইপিএল গুঞ্জন

২২ মার্চ ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১০ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © ফাইল ফটো

আরও একটা আইপিএল। আরও একবার তাসকিন আহমেদকে নিয়ে গুঞ্জন। প্রতিবার আইপিএল এলেই বাংলাদেশি এই স্পিডস্টারকে নিয়ে কিছুটা গুঞ্জন শোনা যায়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) এর এনওসি সংক্রান্ত জটিলতার কারণে কখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই মঞ্চে দেখা যায়নি বাংলাদেশের তাসকিন আহমেদকে। 

এবারের আইপিএল শুরুর আগেই ফের শোনা গেল আইপিএল এবং তাসকিন সংক্রান্ত গুঞ্জন। তাসকিন নিজেই জানিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের অংশ হয়ে থাকা শ্রীধরন শ্রীরাম নিজেই যোগাযোগ করেছেন বাংলাদেশি পেসারের সঙ্গে। লখনৌর পেস আক্রমণের ভঙ্গুর দশাতেই তাসকিনে নজর তাদের। 

পেস আক্রমণের জন্য চলতি আসরকে সামনে রেখে ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচা করেছিল লখনৌ। সঙ্গে অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শের জন্য ছিল ৩ কোটি ৪০ লাখ রুপি। সবমিলিয়ে খরচ ২৮ কোটির বেশি। কিন্তু এই পেস আক্রমণকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তিন পেসার মায়াঙ্ক যাদব, আভেশ খান এবং মহসিন খানের কেউই নিশ্চিত না ঠিক কবে থেকে মাঠে নামতে পারবেন।

তাসকিনকে সরাসরি খেলার প্রস্তাব দেয়নি দলটি। তাদের স্কোয়াডের একাধিক পেসার চোটে পড়েছেন। তাই সেই পেসারদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদি শেষ পর্যন্ত ব্যাকআপ পেসার প্রয়োজন হয় তাহলে তাসকিনকে দলে ভেড়াতে পারে এই ফ্র্যাঞ্চাইজি।

যদিও আইপিএলের নিয়ম এই ক্ষেত্রে তাসকিনের জন্য কিছুটা দুশ্চিন্তার হতে পারে। সবার আগে এটি নিশ্চিত করতে হবে লখনৌর মায়াঙ্ক, আভেশ এবং মহসিনের অন্তত ১ জন পুরো মৌসুমের জন্যই ছিটকে গিয়েছেন। আর সেটা হতে হবে দলের ১২তম ম্যাচের আগেই। পুরো আসরের জন্য বাদ পড়া নিশ্চিত না হলে লখনৌর সামনে তাসকিনকে দলে টানার কোনো সুযোগ থাকছে না। আর বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করতে হবে, তাসকিন যদি যোগ দেন সেক্ষেত্রে আসরের শেষ পর্যন্ত তাকে অনাপত্তিপত্র বা এনওসি দেয়া হবে। 

তবে লখনৌ দলে ইনজুরি আক্রান্ত তিন পেসারই ভারতীয় হওয়ার সুবাদে (মায়াঙ্ক যাদব, আভেস খান এবং মহসিন খান) নিলামে থাকা দেশি বোলারদেরই আগে বিবেচনা করতে হবে দলটিকে। সেখানে সম্ভব না হলেই কেবল তাসকিনে মনোযোগ ফেরাতে পারে লখনৌ সুপার জায়ান্টস। 

ট্যাগ: আইপিএল
২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬