দল না পাওয়া উইলিয়ামসনের ব্যতিক্রমী অভিষেক হচ্ছে আইপিএলে

২২ মার্চ ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১১ PM
কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে ধারাভাষ্য দিবেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। আজ (২২ মার্চ) থেকে অনুষ্ঠেয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের কোন দলেই খেলার সুযোগ পাননি উইলিয়ামসন। সর্বশেষ নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোন দল। তবে আইপিএলের ধারাভাষ্য প্যানেলে রাখা হয়েছে এই ডান-হাতি ব্যাটারকে।

আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে উইলিয়ামসনের সঙ্গে আরও আছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চসহ আরও অনেকে।

আইপিএলের দু’বার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন উইলিয়ামসন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন শিরোপাজয়ী সানরাইজার্স হায়দারাবাদ দলে ছিলেন তিনি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়া গুজরাট টাইটান্স দলে ছিলেন উইলিয়ামসন।

২০১৫ সাল থেকে আইপিএলে খেলছেন উইলিয়ামসন। বিভিন্ন দলের হয়ে ৭৯ ম্যাচে ১৮ হাফ-সেঞ্চুরিতে ২১২৮ রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬