সাকিবের আইপিএল দরজা কি খুলতে যাচ্ছে?

২২ মার্চ ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

দৃশ্যপটটা বদলে গেল আচমকাই। সাকিব আল হাসানের জন্য ক্রিকেটের মঞ্চটা কদিন আগেও ছিল অনিশ্চিত। চোখের সমস্যার জন্য সাকিবের ব্যাটিং নড়বড়ে ছিল আগে থেকেই। সঙ্গে যুক্ত হয় বোলিং নিষেধাজ্ঞা। তবে গত ২০ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে ভেসে আসে সুখবর। গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছেন ছাড়পত্র। 

তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করার পর সাকিবের আইপিএল বা কাউন্টি ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর বাধা নেই। দেশের হয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারকে আর খেলতে দেখা যাবে কি না, সেটা নিয়ে অবশ্য বেশ সংশয় আছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই সাকিব আল হাসানের পক্ষে নেই। 

তাই বলে মাঠ থেকে সাকিবকে দূরে রাখার সাধ্য কী! বোলিং ছাড়পত্র পাওয়ার পরেই আইপিএলের তিন দলের সঙ্গে নাকি যোগাযোগ করেই ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন অন্তত সেই দাবিই করেছে। নিজস্ব সূত্রের ভিত্তিতে সেই তারা জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব। 

এই তিন দলের সঙ্গেই কেন সাকিব আলোচনা করেছেন, সেটার একটা প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে গণমাধ্যমটি। তাদের ভাষ্য, এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। যে কারণে সাকিব নিজ থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন।

তবে আজ শনিবার থেকেই আইপিএল শুরু হয়ে যাচ্ছে। ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন। আর এজন্য সময় থাকবে ১২টি ম্যাচ পর্যন্ত। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

উল্লেখ্য, আইপিএলে একসময় বাংলাদেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে জিতেছিলেন শিরোপা। এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। 

ট্যাগ: ক্রিকেট
২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬