মেসি–দিবালা–মাার্তিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

২২ মার্চ ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ PM

© সংগৃহীত

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক পা দিয়ে রাখলো স্ক্যালোনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হাতে আছে আরও পাঁচ ম্যাচ। যেখান থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই তারা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

শনিবার (২২ মার্চ) ভোরে বাংলাদেশ সময় সাড়ে ৫টায় সেন্টেনারিও স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। এ জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা।

এর আগে প্রস্তুতিটা একদম খারাপ হলো না স্কালোনির দলের। আলমাদার গোলটি ছাড়া তেমন আকর্ষণীয় ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। চোটের কারণে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, পাওলা দিবালাদের অনুপস্থিতি তার অন্যতম কারণ। প্রায় ৫৫ হাজার দর্শকের সামনে স্বাগতিক উরুগুয়েও তেমন ভালো খেলতে পারেনি।

যেখানে আক্রমণভাগে ত্রাতার ভূমিকা নিতে হতো হুলিয়ান আলভারেজ-নিকো গঞ্জালেসদের। সেখানে এদিন আলো ছড়ালেন ফরাসি লিগে খেলা আলমাদা। স্বাগতিক উরুগুয়ে দর্শকদের স্তব্ধ করে দিয়ে তার একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ের শেষদিকে লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস। উড়ে আসা বলে হাই কিক দিতে দিয়ে তিনি উরুগুয়ের এক ফুটবলারের মুখে লাথি মারায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান। 

২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬