আর্জেন্টিনা মাঠে নামছে ভোরে, দেখে নিন সম্ভাব্য একাদশ

২১ মার্চ ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩১ PM
আর্জেন্টিনার অনুশীলনে ম্যাক আলিস্টার–আলভারেজরা

আর্জেন্টিনার অনুশীলনে ম্যাক আলিস্টার–আলভারেজরা © সৌজন্যেপ্রাপ্ত

বিশ্বকাপ বাছাইয়ের ল্যাটিন আমেরিকা অঞ্চলের লড়াইয়ে উরুগুয়ের আতিথ্য নেবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (২২ মার্চ) মন্টিভিডিও সেন্টেনারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে দু’দল। তবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ের আগে স্বস্তিতে নেই আর্জেন্টিনা। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক লিওনেল মেসিসহ একাধিক ফুটবলার। চোটের কারণে আকাশি-নীল শিবিরে পাওয়া যাবে না পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল, জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস। তবে চোটকে অজুহাত হিসেবে দেখতে চাননা কোচ লিওনেল স্কালোনি। কোনো প্রকার অভিযোগ ছাড়াই ম্যাচে জয় চান তিনি।

উরুগুয়ে ম্যাচ সামনে রেখে এখনো নাকি একাদশকই নিশ্চিত করতে পারেননি তিনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, এখন পর্যন্ত আগামীকাল ম্যাচের লাইনআপ ‘৯০ শতাংশ’ ঠিক করতে পেরেছেন।

উরুগুয়ে ম্যাচ সামনে রেখে দলের অবস্থা নিয়ে স্কালোনি বলেছেন, ‘যখনই ফিফার সূচিতে খেলা হয়, আমাদের সতর্ক থাকতে হয়। আমরা জানতাম কিছু খেলোয়াড় চোটে পড়বে ও আরও কয়েকজনকে হারানো শঙ্কা থাকবে।

আমাদের অবশ্যই ভাবতে হবে আমাদের সঙ্গে যা আছে, তা নিয়ে এবং যে খেলোয়াড়রা আমাদের সঙ্গে আছে, তাদের সুযোগ–সুবিধা নিয়েও ভাবতে হবে। ১৫ দিন আগে আমরা যে পরিকল্পনা করেছি, সেটা এখন অপ্রয়োজনীয় এবং আমাদের আবারও ম্যাচের পরিকল্পনা করতে হবে।’

আন্তর্জাতিক বিরতির আগে চোটসহ নানা কারণে খেলোয়াড়দের অনুপস্থিতি নৈমত্তিক ব্যাপার। তবে এবার আর্জেন্টিনা যেন একটু বেশিই বিপাকে। বিশেষ করে দলের তিন সেরা তারকাকে হারিয়ে এখন একাদশ বাছাই করতেই হিমশিম খাচ্ছেন স্কালোনি।

উরুগুয়ের ম্যাচের একাদশ নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেছেন, ‘আগামীকালের একাদশ ৯০ শতাংশ ঠিক হয়েছে। অনুশীলনের পর বিকেলের মধ্যে এটা তৈরি করব। কিন্তু এরই মধ্যে আমার কাছে একটা ধারণা আছে। আমরা যে উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা আমাদের মাথায় আছে।’

দলের সেরা তারকাদের হারানোর আক্ষেপ থাকলেও, এই ম্যাচ বাকিদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেবে বলে মনে করেন স্কালোনি, ‘আমাদের কিছু খেলোয়াড় বাইরে আছে, যা অন্যদের নিজের মূল্য দেখানোর সুযোগ করে দেবে।’ এখন তরুণ এবং বিকল্প খেলোয়াড়রা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলেস্টার, লিয়ান্দ্রো পারাদেস কিংবা গিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গনসালেস।

খামারে রাতের আঁধারে ষাঁড়ের জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
  • ০১ এপ্রিল ২০২৬
ফিট হয়েই ফিরবেন সাকিব, আত্মবিশ্বাসী বিসিবির ট্রেনার
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, এড়িয়ে গিয়ে যা বললেন প্…
  • ০১ এপ্রিল ২০২৬
জাবি ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence