মেসির ১০ নম্বর জার্সি পরবেন কে?

২১ মার্চ ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

ব্যাপক চিন্তা নিয়েই কাল সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। চোটের কারণে একগাদা তারকা ফুটবলার ছাড়াই খেলতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তার আগে আলোচনায় লিওনেল মেসির ১০ নম্বর জার্সি কে পরবেন?

লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লো সেলসোরা প্রাথমিক দল থেকেই চোটে ছিটকে গেছেন। ম্যাচের আগ মুহূর্তে বড় দুঃসংবাদ দিলেন লাউতারো মার্তিনেজ। তিনি ছিটকে গেছেন চূড়ান্ত দল থেকে। এতে নতুনদের নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষারও সুযোগ পাচ্ছেন লিওনেল স্কালোনি। তাহলে ১০ নম্বর জার্সিটা পরবেন কে?

২০০৫ সালে অভিষেক হওয়ার ৪ বছর পর ১০ নম্বর জার্সিটি পান মেসি। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম সেই জার্সি পরে খেলেছেন এই খুদে জাদুকর। তারপর থেকে আর্জেন্টিনা ২১৫টি ম্যাচ খেলেছে, এর মধ্যে মেসি খেলেছেন ১৫৫ ম্যাচে। ১৪ জনের সৌভাগ্য হয়েছে সেই ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ানোর। আরিয়েল ওর্তেগা, পেরেজ, গাইতানদের অনেকেই ১০ নম্বর নিয়ে মাঠে নেমেছিলেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি—সর্বোচ্চ সাতবার মেসির অনুপস্থিতিতে সার্জিও আগুয়েরা ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। মেসির আরেক বন্ধু ডি মারিয়াও দুই ম্যাচ খেলেছিলেন ১০ নম্বর পরে।

সেমির পজিশনে খেলা পাওলো দিবালাও আর্জেন্টিনার ১০ নম্বর গায়ে খেলেছেন। এবার দিবালাও নেই। নেই লাউতারোও। তবে আর্জেন্টিনা ও ইউরোপের সংবাদমাধ্যমের প্রতিবেদন, আনহেল কোররেয়া হতে পারেন সেই ভাগ্যবান। আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড পরতে পারেন ১০ নম্বর। আবার কিছু ম্যাচ মেসি না থাকায় কেউই সেই ১০ নম্বর জার্সি পরেননি। জার্সির মাহত্বটাও অনেকের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো কেউ ১০ নম্বর নাও পারতে পারেন।

২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬