কপাল পুড়ল আর্জেন্টিনার স্টার দিবালার

২০ মার্চ ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৩ PM
পাওলো দিবালা

পাওলো দিবালা © ফাইল ফটো

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের চূড়ান্ত দল থেকে আগেই বাদ পড়েন পাওলো দিবালা। এবার পেলেন আরও বড় দুঃসংবাদ। চলতি মৌসুমে আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে আর্জেন্টিনার এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের।

বাছাইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রাথমিক দলে থাকলেও পেশির সমস্যায় চূড়ান্ত দল থেকে ছিটকে পড়েন দিবালা। এবার চোট থেকে সেরে উঠার জন্য অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। কয়েক দিনের মধ্যেই তার অস্ত্রোপচার করা হবে।

এ নিয়ে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে আবেগী বার্তা দিয়েছেন দিবালা। ৩১ বছর বয়সী আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষায় পাওয়া ফল এবং চিকিৎসার বিভিন্ন উপায় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি অনেকদিন মাঠের বাইরে থাকব, এই সময়ে আমি চ্যাম্পিয়নশিপের (সিরি আ) কঠিন সময়ে রোমার সতীর্থদের এবং জাতীয় দলকে ভক্তের মতো সমর্থন দেব। কথা দিচ্ছি শীঘ্রই মাঠে ফিরব আরও শক্তিশালী হয়ে। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

এদিকে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে আর্জেন্টিনার আক্রমণভাগকে। লিওনেল মেসি-দিবালার পাশাপাশি ইনজুরির কারণে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন লাওতারো মার্তিনেজও। 

আগামী ২২ মার্চ মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা-উরুগুয়ে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। আর ২৬ মার্চ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দল দুটি।

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট তালিকায় শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। ২০, ১৯, ১৯ ও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই, তিন, চার ও পাঁচে উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া ও ব্রাজিল রয়েছে। সবগুলো দলই ১২টি করে ম্যাচ খেলে ফেলেছে।

ট্যাগ: ফুটবল
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি
  • ০১ এপ্রিল ২০২৬
জার্মানি: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার এক বাস্তব ঠিকানা
  • ০১ এপ্রিল ২০২৬
‘সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি’— বিএনপির সংসদ সদস্যকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence