চ্যাম্পিয়নস ট্রফি জয়ী রোহিতরা পাচ্ছেন আরও ৮১ কোটি টাকা বোনাস

২০ মার্চ ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৩ PM
চ্যাম্পিয়নস ট্রফি জয়ী ভারতের ক্রিকেটাররা

চ্যাম্পিয়নস ট্রফি জয়ী ভারতের ক্রিকেটাররা © ফাইল ফটো

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই টাকা-পয়সায় ভরে উঠছে ভারতীয় ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট। চ্যাম্পিয়নস ট্রফি জিতে আইসিসির কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিচ্ছে ৮০ কোটিরও বেশি টাকা দিচ্ছে।

বিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলকে ৫৮ কোটি রুপি বোনাসের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮১ কোটি ৬২ লাখ টাকা। এই টাকা ক্রিকেটার, কোচিং, সাপোর্ট স্টাফ ও নির্বাচক কমিটির সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত।

অধিনায়ক রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ভারত জেতায় অধিনায়ক রোহিতের প্রশংসা করেছে বিসিসিআই। এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলেছে। ফাইনালে ওঠার পথে চার জয় পেয়েছে।

বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জিতে দলটি অভিযান শুরু করে। এরপর পাকিস্তানের বিপক্ষেও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ৪৪ রানের জিতেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে।’

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসি থেকে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ টাকা পেয়েছিল নিউজিল্যান্ড। কিউইরা পেয়েছিল ১৫ কোটি ৮৬ লাখ টাকা। বাংলাদেশ ষষ্ঠ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকা দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা। দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আইসিসি থেকে পেয়েছিল ৯ কোটি ১০ লাখ ও ৮ কোটি ৬৯ লাখ টাকা।

ট্যাগ: ক্রিকেট
রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬