চার বছর পর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ, খেলবে দুটি টেস্ট

২০ মার্চ ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৫ PM
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ © ফাইল ফটো

২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় সবশেষ বাংলাদেশ ক্রিকেট দল সেবারই সবশেষ সফর করেছিল। অবশেষে বাংলাদেশের ফুরোচ্ছে চার বছরের অপেক্ষা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী কোনো ক্রিকেট দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে না। তবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ২০২৬-২৭ মৌসুমে। তখন দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। যদিও এই সিরিজের সূচি এখনো প্রকাশ করা হয়নি।

২০২৫-২৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে, মেয়ে কোনো ক্রিকেট দলই ঘরের মাঠে টেস্ট খেলবে না। এই সময়ে প্রোটিয়া পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল ২০২৫-২৬ মৌসুম আতিথেয়তা হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডকে।

টেস্ট ছাড়া এক মৌসুম কাটানোর পর ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের ব্যস্ততা বাড়বে। নতুন মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে খেলবে দুই টেস্ট। আর ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবেন প্রোটিয়া ছেলেরা। একই মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মিলে ১০ টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে ২০০২, ২০০৮, ২০১৭ ও ২০২২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। ২০ ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।

ট্যাগ: ক্রিকেট
রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬