সিরিজ জয়ের হাতছানি, টাইগারদের প্রয়োজন ১০৯

১৩ জুলাই ২০২২, ১০:২০ PM
সিরিজ জয়ের হাতছানি, টাইগারদের প্রয়োজন ১০৯

সিরিজ জয়ের হাতছানি, টাইগারদের প্রয়োজন ১০৯ © সংগৃহীত

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তাই আজ ১০৯ রান করলেই এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে যাবে তামিম ইকবালের দল।

মিরাজ-নাসুমদের বোলিং তোপে ৮৬ রানেই ৯ উইকেট হারিয়েছিল ক্যারিবীয়রা। শেষ জুটিতে কিমো পল ও গুদাকেশ মতির কল্যাণে ১০০ পার করতে সমর্থ হয় স্বাগতিকরা।

সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন কিমো পল। এছাড়া ১৮ রান করেছেন শাই হোপ। কাইল মেয়ার্সের ব্যাট থেকে এসেছে ১৭ রান।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন। নাসুম আহমেদের শিকার ৩ উইকেট। মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট। উল্লেখ্য যে, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়লাভ করেছিল টাইগাররা।

অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
close