আর্জেন্টিনার পর উরুগুয়েকেও হারাল ব্রাজিল

১৩ জুলাই ২০২২, ১১:১৩ AM
ব্রাজিল নারী দল

ব্রাজিল নারী দল © সংগৃহীত

কোপা আমেরিকায় প্রথম ম্যাচে ৪-০ গোলে আর্জেন্টিনা ফুটবল দলকে বিধ্বস্ত করেছিল ব্রাজিলের নারী ফুটবল দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিশালী দল উরুগুয়েকেও বিধ্বস্ত করে দিয়েছে সেলেসাওরা। উরুগুয়ের নারী দলকে ৩-০ গোলে হারিয়ে সেমি ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেলো ব্রাজিল নারী দল।

‘বি’ গ্রুপের দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৬। গোল ব্যবধান প্লাস ৭। দুই ম্যাচে ৭ গোল করেছে তারা। পরিবর্তে কোনো গোল হজম করেনি ব্রাজিল দল। সমান ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা।

ব্রাজিল দলের হয়ে জোড়া গোল করেন আদ্রিয়ানা। আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। তার নামের পাশে শোভা পাচ্ছে ৪ গোল। বাকি গোলটি করেছেন দেবিনহা। আর্জেন্টিনার বিপক্ষেও একটি গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান।

প্রথমার্ধে ২-০ গোল ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ৩২তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন আদ্রিয়ানা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিটে) দ্বিতীয় গোল করেন দেবিনহা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮তম মিনিটে উরুগুয়ের জালে তৃতীয়বারের মত বল জড়িয়ে দেন আদ্রিয়ানা। তবে ম্যাচের ৭৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। এ সময় উরুগুয়ের স্ট্রাইকার সিমেনা ভেলাজকোকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

উরুগুয়ে ২ ম্যাচের দুটিতেই হেরেছে। ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১৮ জুলাই, আগামী সোমবার রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে। 

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9