এবার পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখছেন ওয়াকার

১২ জুলাই ২০২২, ০৮:২০ AM

© ফাইল ছবি

আরেকটি টি–টোয়েন্টি বিশ্বকাপ এসেই গেল! আর তিন মাস পরেই যে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসর। অস্ট্রেলিয়া এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে গতবার সেমিফাইনালে থেমে গিয়েছিল পাকিস্তানের দৌড়। এবার তারা বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। এমনটাই মনে করছেন সে দেশের প্রাক্তন বোলার ওয়াকার ইউনিস। 

তার বিশ্বাস, পাকিস্তানকে ট্রফি এনে দিতে পারেন বাবর আজম। বোলাররাও অস্ট্রেলিয়ার মাটিতে বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করছেন তিনি।

আইসিসির ওয়েবসাইটে ওয়াকার বলেছেন, আমাদের বিশ্বকাপ জেতার ভালই সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটারদের জন্য সুবিধাজনক। তাই ওখানকার পিচে ব্যাটিং করার মতো ক্রিকেটার আমাদের দলে রয়েছে।

কে পাকিস্তানের সবচেয়ে ভাল ব্যাটার সে প্রসঙ্গে ওয়াকার বলেছেন, নিঃসন্দেহে বাবর উপরের সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বিশ্বকাপে ও ভালই খেলবে বলে আমার বিশ্বাস। বাবর এখন আমাদের দলের লাখ টাকার ক্রিকেটার। বিশ্বের বাকি বড় বড় ক্রিকেটারের সঙ্গে অনায়াসে ওর তুলনা করা যায়। তবে বাবর এখন তরুণ ক্রিকেটার। এখনও অনেক ক্রিকেট খেলা বাকি। ও অবসর নিলে তখন আপনারা বাকিদের সঙ্গে ওর তুলনা করতে পারেন।

ওয়াকারের সংযোজন, আমাদের বোলিং আক্রমণও বিশ্বের অন্যতম সেরা। গত বছর ছ’-সাতজন জোরে বোলারকে আমরা খেলিয়েছি। প্রত্যেকে ভাল খেলেছে। প্রধান ভূমিকা নিতে হবে হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদিকে। তবে হাসান আলিকেও ভুললে চলবে না। এই তিন জন বাদে শাদাব এবং নওয়াজের মতো স্পিনার থাকলে দল আরও শক্তিশালী হবে

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9