চুরি হয়ে গেল কামরান আকমলের কোরবানির খাসি

০৯ জুলাই ২০২২, ০১:৫০ PM
কামরান আকমল

কামরান আকমল © টিডিসি ফটো

কোরবানির জন্য ৯০ হাজার রুপি খরচ করে খাসি কিনেছিলেন পাকিস্তানি উইকেটরক্ষক কামরান আকমল। অথচ ঈদের কয়েকদিন আগে সেই খাসি তার বাড়ির সামনে থেকেই চুরি হয়ে গেল।

পাকিস্তানের লাহোরে বাস করেন কামরান আকমল। কোরবানির জন্য একদিন আগে ছয়টি খাসি কিনেছিলেন তিনি। লাহোরে নিজের হাউজিং সোসাইটিতে খাসিগুলো রাখা হয়েছিল। কামরান আকমলের বাবা জানিয়েছেন, খাসিগুলো দেখে রাখার জন্য বাড়ির কাজের একজন সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমে কামরানের বাবা জানিয়েছেন, কুরবানির জন্য ৬টি ছাগল কিনেছিলেন তারা। এর মধ্যে সবচেয়ে দামি ছাগলটিই নাকি চুরি হয়ে গেছে। পশুগুলো দেখাশোনার দায়িত্বে যারা ছিলেন, তারা রাতে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কামরান আকমলের বাবা জানিয়েছেন চোরের দল সবচেয়ে দামি ছাগলটি চুরি করে পালিয়েছে। ৯০ হাজার টাকাতে কেনা হয়েছিল চুরি যাওয়া ছাগলটি।

একটা সময় নিয়মিতই পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন কামরান আকমল। সর্বশেষ ২০১৭ সালে পাকিস্তানের হয়ে ম্যাচ খেলেন তিনি।

তার পুরো পরিবারই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে। কামরানের ছোটভাই উমর আকমলও পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দাপটের সঙ্গে। আরেক ভাই আদনান আকমলও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তারা তিনভাই মূলত উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে কামরান-উমরের মতো দীর্ঘ হয়নি আদনানের ক্যারিয়ার।

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9