কাতার বিশ্বকাপ জার্সি উন্মোচন করলো আর্জেন্টিনা

০৮ জুলাই ২০২২, ০৯:০৩ PM
জার্সি পরিহিত লিওনেল মেসি

জার্সি পরিহিত লিওনেল মেসি © সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপে নিজেদের মূল জার্সি উন্মোচন করেছে হট ফেভারিট আর্জেন্টিনা। শুক্রবার (৮ জুলাই) জার্সি উন্মোচন করে দেশটি।

আর্জেন্টিার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বকাপ জার্সি পরিহিত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে দেশটি। এর ফলে সবার আগে জার্সি উন্মোচন করল তারা।

জানা গেছে, চলতি মাসে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করা অন্য দলগুলোও তাদের নতুন জার্সি প্রকাশ করবে। আর আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সি।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে গ্রুপ ‘সি’তে রয়েছে আর্জেন্টিনা, গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পোল্যান্ড, মেক্সিকো এবং সৌদি আরব।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence