টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

০৮ জুলাই ২০২২, ০৯:০৫ AM
 বাংলাদেশকে সহজে হারালো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে সহজে হারালো ওয়েস্ট ইন্ডিজ © ফাইল ফটো

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা খুব সহজেই হেরে গেল বাংলাদেশ দল। কুড়ি ওভারের ফরম্যাটটা এখনো ঠিকঠাক আয়ত্বে আনতে পারেনি বাংলাদেশ দল। বলা যায়, ক্যারিবীয়দের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ হার। তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচে বৃহস্পতিবার ১৬৪ রানের লক্ষ্য দিয়েও ৫ উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে কাঠগড়ায় তোলা হচ্ছে বোলারদের নখদন্তহীন বোলিংকে। তবে লিটন দুষছেন ব্যাটসম্যানদের। পাওয়ার হিটিং আর বড় ছয় মারতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি।

তবে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস মনে করেন, টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের ভূমিকা ঢের। হারের পর লিটন বলেন, ‘ভালো ভালো দল থেকে আমরা পিছিয়ে টি-টোয়েন্টিতে। আমাদের অনেক কাজ করার আছে। আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। টি-টোয়েন্টি অনেকে বলে স্কিলের খেলা, অনেকেই বলে টেকনিক-ট্যাকটিকসের খেলা। আমার কাছে মনে হয় পাওয়ার হিটিংটা খুব দরকার পড়ে। আমার মনে হয় এই জিনিসটাতে আমরা অনেক পিছিয়ে।’

লিটন বলছিলেন, ‘আজকের ম্যাচে হয়তোবা আমাদের বোলারদের প্রয়োগে একটু সমস্যা ছিল। সব বোলার নিজেদের প্রয়োগ ঠিকঠাক করতে পারেনি। আর ওদেরকে ক্রেডিট দিতে হবে যেভাবে ব্যাটিং করেছে পুরান এবং মায়ার্স। খুব ভালো ভালো বলেও ওরা মেরেছে। এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা খেলতে পারি না। আমার মনে হয় এই জিনিসটা কাজ করেছে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই মেরে দিতে পারে।’

সঙ্গে যোগ করেন লিটন, ‘তারা জেনেটিক্যালি অনেক পাওয়ারফুল, যেটা আমি না বা আমাদের টিমের কেউই না। তারা চাইলে বড় গ্রাউন্ডসের ওপর দিয়ে ছয় মেরে দিতে পারে যেটা আমি বা আমাদের টিমের কেউই ক্যাপাবল না। আমরা সব সময় চেষ্টা করি চার মারার জন্য। আপনারা দেখবেন, আমাদের কিন্তু চারই বেশি হয়। ওরা ছয় বেশি মারে। এই পার্থক্যটা সবসময় থাকে।’

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে পথ হারিয়েছিল উইন্ডিজ। তবে ওপেনার কাইল মায়ার্স আর অধিনায়ক নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্যারিবীয়রা। ৩২ বলে ফিফটির দেখা পান মায়ার্স। পরে ৩৮ বলে ২টি চার আর ৫টি ছয়ের মারে ৫৫ রান করেন তিনি। ৩১ বলে ফিফটির দেখা পান পুরান। ৩৯ বলে হার না মানা ৭৪ রানের ইনিংসে মারেন সমান ৫টি করে চার-ছয়।

 তবে তার আগে ২২ রানের মাথায় ২ উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলে দেন নাসুম আহমেদ এবং মাহদি হাসান। ইনিংসের ৭ম ওভারে প্রথমবার বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। বল করতে এসেই প্রথম বলে উইকেট নিয়ে নিলেন তিনি। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওডেন স্মিথকে।

সাকিবের ফ্লাইটেড ডেলিভারিটি বুঝতেই পারেননি স্মিথ। স্লগ সুইপ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল মিস করেন। তাতেই বল গিয়ে আঘাত হানে ভেতরের পায়ে। সাকিবদের জোরালো আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। স্পষ্ট এলবিডব্লিউ হওয়ার কারণে ব্যাটারও আর রিভিউ নিলেন না। আউট মেনে চলে গেলেন প্যাভিলিয়নে।

৪৩ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিবীয়দের চেপে ধরার চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। কিন্তু কাইল মায়ার্স আর নিকোলাস পুরান মিলে ৮৫ রানের জুটি গড়ে স্বাগতিকদের ভালোভাবেই লড়াইয়ে ফিরিয়ে আনেন। ৩৮ বলে ৫৫ রান করে নাসুম আহমেদের বলে আউট হন মায়ার্স।

এরপর রোভম্যান পাওয়েলকে লিটনের ক্যাচে পরিণত করেন আফিফ হোসেন ধ্রুব। ৩৯ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান।

ট্যাগ: ক্রিকেট
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081