বিশ্বকাপের আগে মুখোমুখি ভারত-পাকিস্তান!

০৭ জুলাই ২০২২, ০৪:৪১ PM
ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান © ফাইল ছবি

ভারত-পাকিস্তান সর্বশেষ ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ১০ উইকেটে জয় পায় পাকিস্তান, যেটি ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম জয়। 

তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আরেকবার মুখোমুখি হতে দেখা যেতে পারে। আগামী আগস্টে শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এই সময়ে ভারত পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে। 

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে মূল সূচী এখনো চূড়ান্ত করা হয়নি। 

লঙ্কান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকছে। আগামী ২৮ আগস্ট সন্ধ্যা ৭টা বা ৮টায় দল দুটি মুখোমুখি হবে। ২৮ আগস্ট কারণ হিসেবে জানিয়েছে, এদিন সরকারি ছুটির দিন। এতে করে বহুল প্রত্যাশিত এই ম্যাচে দর্শক উপস্থিতি সর্বোচ্চ থাকবে। 

এছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর বরাতে বলা হয়েছে, এই ম্যাচে স্টেডিয়াম পরিপূর্ণ থাকলে সর্বোচ্চ আয় হবে বলে তারা আশা করছেন।

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9