ম্যাচ হারের জন্য কাকে দায়ী করেছেন রিয়াদ

০৪ জুলাই ২০২২, ০৪:৩৩ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ রানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ডমিনিকায় ব্যাটিংটা অবশ্য অতোটা খারাপ হয়নি টাইগারদের। টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ হারের জন্য ব্যাটিংয়ের চেয়েও বোলিংকে বেশি দায় দিয়েছেন।

আগে ব্যাট করতে নেমে ১৯৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় উইন্ডিজ, পরে ব্যাট করতে নেমে ১৫৮ রানে থামেন সফরকারীরা। এতে ৩৫ রানে হারতে হয় মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর।

এই ৩৫ রানই বেশি করে ফেলেছেন স্বাগতিকরা। অথচ এমনটি হওয়ার কথা ছিল না। কারণ প্রথম ১৫তম ওভার শেষে ক্যারিবীয়দের রান ছিল ৩ উইকেটে ১১৯। পরে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন পাওয়েল। দুটি বাউন্ডারি ও ছয়টি ছক্কার মারে মাত্র ২৮ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলেন ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট। তার এমন ইনিংসে ভর করে শেষ ৫ ওভারে ৭৪ রান তোলে উইন্ডিজ।

ম্যাচশেষে সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেন, পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে। পাওয়েলের সেই ইনিংসই ম্যাচ হাতছাড়া হয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আরও পড়ুন: স্ট্যাটাস দেওয়ার মিনিট দশেকের মধ্যেই সর‍িয়ে ফেললেন তামিম

তিনি আরও বলেন, আমার মনে হয় যে, বোলিংয়ে আমরা সম্ভবত কয়েকটা ওভারে খুব বেশিই রান দিয়ে দিয়েছি। আমার সেটাতে কোনো সমস্যা নেই। টি-টোয়েন্টিতে এটা হতেই পারে। কিন্তু আমরা প্ল্যান যেভাবে এক্সিকিউট করতে চেয়েছি ওইখানে আমরা বল করিনি। সাকিব মাশাল্লাহ খুবই ভালো ব্যাটিং করেছে। আফিফ আর সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। ওইটা আমাদের হয়তো কিছুটা মোমেন্টাম দিয়েছিল। শেষদিকে সাকিব কিছু ছয় মারলো।

পাওয়ার-প্লেতে রান তুলতে না পারাকেও দায়ী করলেন তিনি।  বললেন, ১৯০ রান তাড়া করতে গেলে ভালো শুরু খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার-প্লেতে ৫৫-৬০ রান লাগবে। তা হলে আপনি হয়তো ম্যাচে থাকবেন। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেললাম আর রান করেছিলাম ৪৪। ওখানেই আমরা হয়তো পিছিয়ে পড়েছি।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081