স্ট্যাটাস দেওয়ার মিনিট দশেকের মধ্যেই সর‍িয়ে ফেললেন তামিম

০৪ জুলাই ২০২২, ১১:২৩ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রীতিমতো ছুটি নিয়ে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র দুই শব্দের স্ট্যাটাসে এই ফরম্যাট থেকে অবসরের ‘ইঙ্গিত’ দিয়েছেন তিনি।

আজ সোমবার (৪ জুলাই) সকালে তামিম নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল’ এবং তারপরে তিনটি বিদায় সূচক ইমোজি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই স্ট্যাটাস। যদিও স্ট্যাটাস দেওয়ার মিনিট দশেকের মধ্যেই সেই সর‍িয়ে ফেলেছেন।

স্ট্যাটাস দেখার পর থেকেই তামিমের ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন, আসলেই কি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ধুন্ধুমার আলোচনা। 

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২০ সালে টি-টোয়েন্টি খেলেছেন তামিম। তারপর থেকে এই ফরম্যাটে কার্যত নির্বাসিত অভিজ্ঞ এ ওপেনার। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি।

গত মাসে আরেকটি বার্তা দিয়ে তামিম জানিয়েছিলেন, ছয় মাস শেষ হওয়ার পর নিজেই জানাবেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত। তাই সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
  • ২১ মে ২০২৬
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081