শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা

২১ মে ২০২৬, ০৭:৪০ AM
অ্যাস্টন ভিলার শিরোপা উদযাপন

অ্যাস্টন ভিলার শিরোপা উদযাপন © টিডিসি ফটো

ইউরোপা লিগ জিতে দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়েছে অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ট্রফি ঘরে তুলেছে উনাই এমেরির দল।

ইস্তানবুলের বেসিকতাস পার্কে বুধবার রাতের ফাইনালে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিলা। ইউরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার গোলে বিরতির আগেই দুই গোলের লিড পায় ইংলিশ ক্লাবটি। পরে মর্গ্যান রজার্স তৃতীয় গোল করে জয়ের ব্যবধান আরও বাড়ান।

১৯৯৫-৯৬ মৌসুমে ইংলিশ লিগ কাপ জয়ের পর এটিই অ্যাস্টন ভিলার প্রথম বড় শিরোপা। ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের শেষ সাফল্য ছিল ১৯৮১-৮২ মৌসুমে, তখনকার ইউরোপিয়ান কাপ জিতে।

ইউরোপা লিগের রাজা কোচ উনাই এমেরির সাফল্যের মুকুটে যোগ হলো আরও একটি ট্রফি। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগেই ছিল তার দখলে। এবার পঞ্চমবারের মতো ট্রফি জিতে সেই অবস্থান আরও শক্ত করলেন এই স্প্যানিয়ার্ড। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার এবং ২০২০-২১ মৌসুমে ভিয়ারিয়ালকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।

মোট ছয়বার ইউরোপা লিগের ফাইনালে উঠে পাঁচবারই সফল হয়েছেন এমেরি। শুধু ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালের কোচ হিসেবে শিরোপা জিততে পারেননি।

ফাইনালের ৪১তম মিনিটে এগিয়ে যায় ভিলা। বাঁ দিক থেকে মর্গ্যান রজার্সের বাড়ানো দারুণ ক্রসে ছুটে গিয়ে চমৎকার ভলিতে গোল করেন বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমান্স।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

৫৮তম মিনিটে জয়ের পথে আরও একধাপ এগিয়ে যায় ভিলা। বাঁ দিক থেকে বুয়েন্দিয়ার পাস পেয়ে চাপ সামলে ছোট্ট টোকায় বল জালে পাঠান মর্গ্যান রজার্স।

৭০তম মিনিটে আমাদু ওনানার হেড পোস্টে লাগলে বড় ব্যবধানে হার এড়ায় ফ্রেইবুর্ক। তবে পুরো ম্যাচেই প্রত্যাবর্তনের মতো কিছু করতে পারেনি জার্মান ক্লাবটি।

গত শুক্রবার প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছিল অ্যাস্টন ভিলা। সেই দাপুটে ধারাবাহিকতা বজায় রেখেই এবার ইউরোপা লিগের ট্রফিও জিতে নিল তারা।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9