ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ভেন্যু ও দিন ঘোষণা

২২ জুন ২০২২, ০৪:০৫ PM
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ © সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ মিনিট না যেতেই বন্ধ করে দেওয়া হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই। করোনা বিধিনিষেধ ভাঙায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। 

ম্যাচটি খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার। তবে বাকি ছিল ভেন্যু নির্ধারণ। ফিফার পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের এই স্থগিত ম্যাচটি। যেহেতু গত বছর ম্যাচটির স্বাগতিক ছিল ব্রাজিল, তাই ম্যাচটি কোথায় হবে ঠিক করবে ব্রাজিলই। স্থগিত হওয়া সেই ম্যাচটির ভেন্যুতেই ফের মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যারেনা করিন্থিয়ান্সে হবে ২২ সেপ্টেম্বরের ম্যাচটা।

এখন পর্যন্ত তিনটি ভেন্যুর কথা ভেবেছে ব্রাজিল। প্রথমত ইউরোপের কোনো মাঠে। যাতে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে-পরে অন্য কোনো দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা। এটি সম্ভব না হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রে খেলার কথা ভাবছে ব্রাজিল। দুইটির কোনোটিই না হলে নিজেদের দেশেই ম্যাচটি আয়োজন করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক্ষেত্রে অবশ্য অন্য কোনো দলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলা সম্ভব নাও হতে পারে।

আরও পড়ুন: ৪৪তম বিসিএসের ফল আজ

বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় আর্জেন্টিনা ক্রীড়া আদালতে এই ম্যাচটি না খেলার ইচ্ছা জানিয়ে আপিল করেছিল। গত ১১ জুন মেলবোর্নে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার। আলবিসেলেস্তেরা অস্ট্রেলিয়ায় যেতে অনীহার কথা জানালে তা বাতিল করা হয়।

বিশ্বকাপ বাছাইয়ের বিচারে এ ম্যাচটি অবশ্য গুরুত্বহীন। কেননা এরই মধ্যে ৪৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের শীর্ষস্থান নিশ্চিত ব্রাজিলের। দুইয়ে থাকা আর্জেন্টিনাও ৩৯ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থানে পাকাপোক্ত। তাই মূলত দুই দলের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই খেলা হবে ম্যাচটি।

 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081