৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে খেলা হবে তিন দেশে

১৭ জুন ২০২২, ০৭:০৯ PM
২০২৬ বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপ © টিডিসি ফটো

কাতার বিশ্বকাপের ৩২ দল এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। শুরু হয়ে গেছে ক্ষণ গণনা। এর মধ্যে ফিফা আগাম জানিয়ে দিল ২০২৬ বিশ্বকাপ ফুটবল হবে কোন কোন শহরে। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ হবে ১৬টি শহরে, যার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি শহর আছে।

বিশ্বকাপ আয়োজনের শহরগুলো হলো আমেরিকার আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, সানফ্রান্সিস্কো ও সিয়াটেল। মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াডালাজারা ও মন্টেরি এবং কানাডার টরন্টো ও ভ্যাংকুভার।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন কাতার বিশ্বকাপের সূচি

আমেরিকার এই ১১ শহরের প্রতিটি স্টেডিয়ামেই ন্যাশনাল লিগ হয়। আর মেক্সিকো সিটির বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল। এই প্রথম কোনো স্টেডিয়াম তিনবার ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ফিফা।

২০২৬  বিশ্বকাপে প্রথমবারের মতো দেশের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবার কোনো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে তিনটি দেশ মিলে। আমেরিকা এর আগে ১৯৯৪ বিশ্বকাপের আয়োজন করেছিল। মেক্সিকোতে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ।

আরেকটি প্রথমের সঙ্গে জড়িয়ে গেল মেক্সিকোর নাম। মেক্সিকো প্রথম দেশ, যারা তিনবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল । কানাডায় অবশ্য আগে কখনো বিশ্বকাপ হয়নি। ২০২৬ সালেই প্রথমবার দেশটিতে আয়োজন হবে ফুটবলের বিশ্ব আসর।

কোটি টাকার স্কলারশিপ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9