অভিযোগ এমপি মাসুদের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ AM
শফিকুল ইসলাম মাসুদ

শফিকুল ইসলাম মাসুদ © সংগৃহীত

পিএসসির মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ দিতে কমিটি গঠন করে তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। তিনি দাবি করেছেন, এ উদ্যোগের মাধ্যমে বিএনপি সরকার ‘নির্লজ্জ দলীয়করণের’ আরেকটি নতুন ফন্দি করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ করেন শফিকুল ইসলাম মাসুদ।

স্ট্যাটাসে তিনি লেখেন,  ফ্যাসিস্টদের অনুসরণ করে বিএনপি সরকা‌রের আরেক নতুন ফ‌ন্দি- পিএস‌সির মাধ্যমে নি‌য়ো‌গে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ক‌মি‌টি ব‌সি‌য়ে‌ছে উপসহকারি কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ সংক্রান্ত কমিটির নামে মূলত বিএনপি সরকার নির্লজ্জ দলীয়করণের আরেকটি নতুন ফন্দি আটার অপচেষ্টা চালাচ্ছে। অবশ্যই এটা কারো জন্যই কল্যাণকর হবে না। 

শফিকুল ইসলাম মাসুদ বলেন, সবচেয়ে বেশি বিস্ময় এমন আশঙ্কার ব্যাপার হচ্ছে ত্বরান্বিত করার নামে তাড়াহুড়া করে নিজেদের দলীয় লোক নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। সবাইকে সচেতন- সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ সাধ্যমত কথা বলব সংসদে একই সাথে রাজপথে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬