উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের কমিটি 

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ AM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © সংগৃহীত

উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরে সই করা এক প্রজ্ঞাপন এমন তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ সংক্রান্ত কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।

আরও পড়ুন: ১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উদ্যোগ সরকারের

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, উপসহকারী কৃষি কর্মকর্তার এ পদে প্রাথমিকভাবে প্রায় ২ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬