করোনা নেগেটিভ সাকিব, খেলতে পারেন প্রথম টেস্ট

১৩ মে ২০২২, ১২:৪৭ PM
করোনা নেগেটিভ সাকিব

করোনা নেগেটিভ সাকিব © সংগৃহীত

করোনা পজিটিভ হয়ে চট্টগ্রাম টেস্টের দল থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে গতকাল পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা আক্রান্ত হন সাকিব। তিন দিনের মাথায় দ্বিতীয় টেস্টে করোনা নেগেটিভ এসেছে তাঁর। ফলে চট্টগ্রাম টেস্টের একাদশে সাকিবকে দেখা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজ আরেকবার করোনা পরীক্ষা করা হবে সাকিবের।

এ পরীক্ষায় নেগেটিভ আসলে বিসিবির মেডিকেল দলের নির্দেশনা মেনে সাকিবের প্রথম টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সুমন বলেন, সাকিবের গতকাল কোভিড টেস্ট হয়েছে। সেখানে নেগেটিভ এসেছে। এখন মেডিকেল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।

আওর পড়ুন: করোনায় আক্রান্ত সাকিব আল হাসান

দলীয় সূত্রে জানা গেছে, দলে যোগ দিতে আজ দুপুর ১২টায় চট্টগ্রামে রওনা দেবেন সাকিব। তারপর বিসিবির মেডিকেল দলের ছাড়পত্র মিললে খেলবেন প্রথম টেস্টে।

ভ্যাকসিন দিলেও জলাতঙ্কে পাঁচজনের মৃত্যুতে উদ্বেগ, রিটের পর …
  • ২১ মে ২০২৬
সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর…
  • ২১ মে ২০২৬
ঈদ যাত্রা নিরাপদ করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু বিআরটিএর
  • ২১ মে ২০২৬
ভাঙা আঙুল নিয়েই গোলবার সামলালেন মার্টিনেজ, ৪৪ বছরের অপেক্ষা…
  • ২১ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ৩১ ম…
  • ২১ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081