ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন

১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ PM
  মহাখালিতে আগুন

মহাখালিতে আগুন © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই এবার মহাখালীতেও একটি পরিত্যক্ত সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে মহাখালী রেলগেট এলাকার এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকালের দিকে মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পুরোনো ওই ভবনে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বরে ছয় তলা একটি ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট কাজ শুরু করে। পরে বিভিন্ন স্টেশন থেকে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

ধানমন্ডির আগুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। প্রাথমিকভাবে ধানমন্ডির আগুন লাগার কারণ, কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬