করোনায় আক্রান্ত সাকিব আল হাসান

১০ মে ২০২২, ০৭:৪১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী জানান, সকালে দেশে ফিরেছেন সাকিব। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

তিনি আরও জানান, বিসিবির কোভিড প্রোটকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।

আরও পড়ুন: বুয়েটে ফিজিক্স-কেমেস্ট্রি-গণিত বিষয়ে ব্যাচেলর ডিগ্রি চালু করা হোক

সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর যাওয়ার কথা ছিল না। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও শুধু ওয়ানডে খেলেই তিনি দেশে ফিরেছেন পারিবারিক কারণে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু এবার এল করোনার বাধা। করোনানীতি অনুযায়ী সাকিবকে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। যে কারণে ১৫ মে থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট আর খেলা হচ্ছে না তাঁর। এরপর ২৩ মের মিরপুর টেস্টে সাকিব খেলবেন কি না, সেটি নির্ভর করবে করোনা পরীক্ষার ওপর।

জুলাই সেশনে এফসিপিএস-এমসিপিএস পরীক্ষায় আবেদন আহ্বান বিসিপিএ…
  • ২৫ মার্চ ২০২৬
কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence