ব্রাজিলকে হারিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা

২৯ এপ্রিল ২০২২, ০২:১৯ PM
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল © সংগৃহীত

কাতারে অনূর্ধ্ব-২০ দলের বিশ্বকাপে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। যদিও এটি ১৯৯৫ সালের ঘটনা; তবুও এই অর্জন সাহস যোগাচ্ছে আর্জেন্টিনা দলকে।

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম শিরোপা জিতেছিল ১৯৭৯ সালে। সেবার সিজার লুইস মেনোত্তি ছিলেন দলের কোচ এবং ডিয়েগো ম্যারাডোনা ছিলেন দলের অন্যতম প্রধান অস্ত্র।

এরপর কাতারে হওয়া ১৯৯৫ সালের আসরে দ্বিতীয়বারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল দুইটি করেন লেওনার্দো বিয়াগিনি ও ফ্রান্সিসকো গুয়েরেরো।

আরও পড়ুন: টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের ১২ বিশ্ববিদ্যালয়

সেবার চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ও সেমিফাইনালে স্পেনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সবমিলিয়ে আসরে পাঁচ জয় ও এক পরাজয় ছিল তাদের। একমাত্র পরাজয় ছিল গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের। পরদিন নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল। গ্রুপ ‘সি’তে সৌদি আরব ছাড়াও পোল্যান্ড এবং মেক্সিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

তথ্যসূত্রঃ টিওয়াইসি স্পোর্টস, আর্জেন্টিনা

ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫২ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9