কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

২৯ এপ্রিল ২০২২, ১০:৪৮ AM
কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন © সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কন্যা সন্তানের বাবা হওয়ার খবর দেন তাসকিন।

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’

এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের ভক্ত-সমর্থকরা। তাসকিনের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই জাতীয় দলের এই গতি তারকাকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা।

আরও পড়ুন: নেচে জরিমানা গুনতে হচ্ছে তাসকিনকে!

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হন তাসকিন। তাসকিন ও তার স্ত্রী রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান।

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন। সাড়ে ৪ বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন তাসকিন-রাবেয়া দম্পতি।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬