৭ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে রিয়ালকে হারাল ম্যানসিটি

২৭ এপ্রিল ২০২২, ০৭:৪৮ AM
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি © নিউজ১৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে তারা। ম্যানসিটির কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুস, ফিল ফোডেন ও বানার্ডো সিলভা একটি করে গোল করেন। আর রিয়ালের করিম বেনজেমা দুটি ও ভিনিসিউস জুনিয়র গোল করেন।

এদিন ম্যাচের ২ মিনিটেই বক্সের সামনে থেকে হেড দিয়ে জালে বল জড়ান ডি ব্রুইন। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জেসুস। ৩৩ মিনিটে ব্যবধান কমায় রিয়াল। বক্সের বাইরে থেকে ফারল্যান্ড মেন্ডিসের ক্রস থেকে বল পেয়ে বেনজেমা বাম পায়ের টোকায় জালে পাঠান।

বিরতির পর দুটি করে গোল করে উভয় দল। ৫৩ মিনিটে ফিল ফোডেন ব্যবধান বাড়ান। ফার্নান্দিনহোর ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। ৫৫ মিনিটে ব্যবধান কমান ভিনিসিউস জুনিয়র। ফারল্যান্ড মেন্ডিসের নিকট থেকে বল পেয়ে টেনে নিয়ে গিয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরো পড়ুন: বার্সার টানা তিন হার

৭৪ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান হয় ব্যবধান হয় ৪-২। ৮০ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করেন ম্যানসিটির আইমেরিক লাপোর্তে। পেনাল্টি পেয়ে করিম বেনজেমা গোল করলে ব্যবধান ৪-৩ হয়। 

শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস খেলাটি ৪-৩ গোলে শেষ হয়েছে। তবে স্বস্তিতে থাকার উপায় নেই সিটির। ফিরতি লেগে প্রতিপক্ষ রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী বুধবার লড়বে তারা।

ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫২ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9