রেকর্ড সেঞ্চুরিতে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

০৩ এপ্রিল ২০২২, ০২:৪৮ PM
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল © সংগৃহীত

ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো নারী বিশ্বকাপ জিতে নিলো অস্ট্রেলিয়া। ৩৫৭ রানের বিশাল পাহাড় টপকাতে গিয়ে ইংল্যান্ডের ইনিংস থামে ২৮৫ রানে।

দিনের শুরুতে টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং নেয় ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও রাচেল হেইনস। তাদের প্রথম জুটি থেকেই আসে ১৬০ রান। এরপর রাচেল ৬৮ রানে করে ফিরে গেলেও অন্য প্রান্তে ঝড়ো ব্যাটিং করতে থাকেন হিলি। তার সাথে সঙ্গী হন বেথ মুনি। তবে বেথও আউট হন ৬২ রানে। বেথ ও হিলির জুটি থেকে আসে ১৫৭ রান।

অ্যালিসা হিলি যখন ১৭০ রানে ফিরে যান তখন স্কোর বোর্ডে তিন শতাধিক রান জমা পড়ে। অন্য ব্যাটাররা পরে নেমে তেমন কিছু করতে না পারলেও বড় সংগ্রহ নিয়েই ইনিংস বিরতিতে যায় অস্ট্রেলিয়া। হিলি পুরুষ ক্রিকেট খেলোয়াড় মিচেল স্টার্কের স্ত্রী। স্ত্রীকে উৎসাহ দিতে মাঠেই ছিলেন এই ক্রিকেটার। এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে ১৭০ রান রেকর্ড।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট পেয়েছেন অ্যানা শোরুবসোলে। এছাড়াও এক উইকেট পান সোফি একলেস্টোন।

আরও পড়ুন- ১২ পদে লোক নেবে বুয়েট, বেতন ২৯ হাজার

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ড্যানি ওয়াটের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর দলের দুই উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ন্যাট সাইভার। একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন ন্যাট। তবে তার সাথে কেউ ভালো জুটি করতে পারছিলেন না। অস্ট্রেলিয়ার বোলাররা নিয়মিত উইকেট নিতে থাকায় বিপদে পড়ে ইংল্যান্ড।

কিন্তু ন্যাটের ঝড়ো ব্যাটিংয়ে আশা টিকে ছিল শেষ পর্যন্ত। তবে তিনি একা দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৭১ রানের বড় ব্যবধানে হারে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট পান আলানা কিং ও জেস জোনাসেন। ন্যাট সাইভার ১২১ বলে অপরাজিত ১৪৮ রান করেন।

ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9