বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাঘিনীরা

০৫ মার্চ ২০২২, ০৯:০৭ AM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডে প্রস্তুতি দুটি ম্যাচে হারলেও মূল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালো করেছে নিগার সুলতানার দল। দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানেই গুটিয়ে দিয়ে ৫৯ রান তুলেছে শামীমা-শারমিনের ওপেনিং জুটি। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলার বাঘিনীরা।

ওপেনার শারমিন সুলতানা ১৬ (৩৬) এবং শারমীন আকতার ২৪(৫২) অবিচ্ছিন্ন থেকে ব্যাটিং করছেন। ১৭ ওভার শেষে দলীয় সংগ্রহ ৫৯।

এই ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৪৯.৬ ওভারে ২০৭ রানে সবকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকান মেয়েরা।

আরও পড়ুন: এসএসসিতে ‘ধর্ম’ বাদ দেওয়ার প্রস্তাবে হেফাজতের নিন্দা

প্রথম সাফল্যের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। ফারিহা তৃষ্ণার বলে ব্যক্তিগত ৮ রানে ফেরেন তাজমিন ব্রিটস। দলীয় ৩০ রানে দক্ষিণ আফ্রিকা হারায় প্রথম উইকেট। এরপর ওপেনার লৌরা উলভার্ডাট জুটি গড়েন লারা গোডালের সঙ্গে। দলীয় ৬৯ রানে দুজনকেই পরপর ফেরান রিতু মনি ও সালমা খাতুন।

উলভার্ডাট ৫২ বলে ৪১ রান করেন। আর লারার ব্যাট থেকে আসে ১২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মাঝে লড়াই করেছিলেন মারিঝান্নে ক্যাপ ও ছোল ট্রিয়ন। মারিজান্নে ৪৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। আর চোলের ব্যাট থেকে আসে ৩৯ রান। এ ছাড়া ৩০ রানের বেশি কেউ করতে পারেননি। ২৫ রান করেন অধিনায়ক সুন লুস। ১৮ রান আসে মিগনুন দু প্রিজের ব্যাট থেকে।

ডব্লিউএসডিজি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন নর্দান ইউনিভার্সিটি
  • ২৮ জুলাই ২০২৬
জব কর্নারের সুবিধা সম্প্রসারণসহ ৭ দাবিতে ইবি উপাচার্যকে স্ম…
  • ২৮ জুলাই ২০২৬
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ
  • ২৮ জুলাই ২০২৬
এইচএসসির ২১ পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও
  • ২৮ জুলাই ২০২৬
জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ‘ভাঙচুর’—পাল্টাপাল্টি অভিযোগ
  • ২৮ জুলাই ২০২৬
অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের
  • ২৮ জুলাই ২০২৬