টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

০৩ মার্চ ২০২২, ০২:৩১ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © ফাইল ছবি

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

দলে দুটি পরিবর্তনের কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি অভিষেক ঘটছে ইয়াসির আলীর। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে মুনিম শাহরিয়ারের।

আরও পড়ুন: আফগানিস্তান বিপক্ষে প্রথম টি-২০ আজ

এদিকে, সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। খেলা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ডকে টপকে শীর্ষে বাংলাদেশ

এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির সাতটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে হেরেছে ৪টিতেই আর বাংলাদেশ জিতেছে দুটিতে। আর একটি ম্যাচে জিতেছে বৃষ্টি।

অবশ্য স্বস্তির কথা সবশেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আফগান জুজু কাটিয়ে উঠার এটাও আরেকটা সুযোগ। ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিয়েছে টাইগাররা।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেডিকেল ছাত্রের

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ঢাবির ভর্তি পরীক্ষা পদ্ধতিতে একগুচ্ছ পরিবর্তনের প্রস্তাব, ক…
  • ২১ মে ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ অনুষ্ঠিত
  • ২১ মে ২০২৬
ছাত্রদল নেতা সুজাউদ্দিন না ফেরার দেশে
  • ২১ মে ২০২৬
যমুনা নদীতে নৌকা ডুবে ১০ জন নিখোঁজ
  • ২১ মে ২০২৬
এসএসসিতে ভুলে ভরা প্রশ্ন, অটো নম্বর পাচ্ছেন পরীক্ষার্থীরা?
  • ২১ মে ২০২৬
এক দেশের সন্তান, অন্য দেশের বিশ্বচ্যাম্পিয়ন—ইতিহাস গড়া ২২ ফ…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081