ভারত-ইংল্যান্ডকে টপকে শীর্ষে বাংলাদেশ

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৮ PM
বাংলাদেশের জয়ের মুহূর্ত

বাংলাদেশের জয়ের মুহূর্ত © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ভারত ও ইংল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তামিম ইকবালের দল।

সুপার লিগের পয়েন্টের মারপ্যাঁচেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা বিচার করা হবে। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোর পয়েন্টই নিশ্চিত করবে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট।

যেখানে বাংলাদেশ-আফগান সিরিজের আগে ১৫ ম্যাচে ৯ জয়ে ৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল ইংল্যান্ড। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করা বাংলাদেশ দল টানা ২ ম্যাচ জিতেই ইংল্যান্ডকে হটিয়ে উঠে গেছে শীর্ষে। তৃতীয় অবস্থানে থাকা ভারত ১২ ম্যাচে অর্জন করেছে ৭৯ পয়েন্ট। ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চারে আয়ারল্যান্ড। সমান ১৮ ম্যাচ ৬ জয় শ্রীলঙ্কার। ৬২ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের পঞ্চম স্থানে।

আরও পড়ুন: শর্ত দিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া

ছয়ে থাকা আফগানিস্তান ৮ ম্যাচে অর্জন করেছে ৬০ পয়েন্ট। ৯ ম্যাচে আফগানদের সমান ৬০ পয়েন্ট নিয়ে সাতে অস্ট্রেলিয়া। ১৫ ম্যাচ ৫ জয়ে ৫০ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে ৮ নম্বরে। নয় আর দশে আছে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট বাবর আজমের দলের। ১০ ম্যাচে মাত্রয়প ৩৯ পয়েন্ট প্রোটিয়াদের।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট…
  • ২১ মে ২০২৬
খাবার খেয়ে অসুস্থ হয়ে ১৭ নার্সিং শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
  • ২১ মে ২০২৬
প্রদর্শক পদের ফল প্রকাশ নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২১ মে ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২১ মে ২০২৬
মার্তিনেজের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
  • ২১ মে ২০২৬
স্কলারশিপে পড়ুন ডেকিন ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএ…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081