সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ PM
সেন্ট্রাল মেডিকেল কলেজ

সেন্ট্রাল মেডিকেল কলেজ © টিডিসি সম্পাদিত

কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কলেজটি বিভিন্ন বিভাগে শিক্ষক, চিকিৎসক ও সহায়ক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ

পদের নাম ও যোগ্যতা

১. অধ্যাপক

বিষয়: মেডিসিন, সার্জারি, অবস অ্যান্ড গাইনী, অপথ্যালমোলজি, মাইক্রোবায়োলজি ও প্যাথলজি।

যোগ্যতা ও অভিজ্ঞতা: সহযোগী অধ্যাপক/সমপদে ন্যূনতম ৫–৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাঁচটি আনইন্ডেক্সড/জার্নাল প্রকাশনা থাকতে হবে।

২. সহযোগী অধ্যাপক

বিষয়: মেডিসিন, সার্জারি, অবস অ্যান্ড গাইনী ও অপথ্যালমোলজি।

যোগ্যতা ও অভিজ্ঞতা: সহকারী অধ্যাপক/সমপদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তিনটি জার্নাল প্রকাশনা থাকতে হবে।

৩. সহকারী অধ্যাপক

বিষয়: ফিজিওলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, অপথ্যালমোলজি, মেডিসিন, নেফ্রোলজি ও নিউরো মেডিসিন।

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে।

৪. রেজিস্ট্রার

বিষয়: সাইকিয়াট্রি।

যোগ্যতা: এমবিবিএস পাস। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫. সহকারী রেজিস্ট্রার

বিষয়: মেডিসিন, অবস অ্যান্ড গাইনী ও সাইকিয়াট্রি।

যোগ্যতা: এমবিবিএস পাস। সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি)

পদসংখ্যা: ৬টি

যোগ্যতা: ডিপ্লোমা পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৭. প্যাথলজি ল্যাব সহকারী

যোগ্যতা: এইচএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার জানা থাকতে হবে।

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

৮. লাইব্রেরি সহকারী (মহিলা)

যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৯. লাইব্রেরি অ্যাটেনডেন্ট

যোগ্যতা: এসএসসি পাস।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জাতীয়তা সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সব মোবাইল নম্বর উল্লেখ করে সভাপতি (জিবি) বরাবর আবেদন করতে হবে।

আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

যোগাযোগ: ০১৬২৮-২৮০৪৭৮

ই-মেইল: [email protected]

বিস্তারিত জানতে নিচে দেখুন।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬