জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ PM
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।

দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

পদ: চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৫টি

কর্মস্থল: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা

বেতন-ভাতা: সর্বসাকুল্যে ৩১ হাজার ৫০০ টাকা বেতন-ভাতা দেওয়া হবে। এর মধ্যে মূল বেতন ১৫ হাজার টাকা, অন্যান্য ভাতা ১৫ হাজার টাকা এবং এক ইউনিট রেশনের সমপরিমাণ ভাতা ১ হাজার ৫০০ টাকা। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলীদের সর্বসাকুল্যে ৩৬ হাজার ৫০০ টাকা বেতন-ভাতা দেওয়া হবে। এর মধ্যে মূল বেতন ২০ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ১৬ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি, মূল বেতনের সমপরিমাণ হারে দুটি উৎসব ভাতা এবং মূল বেতনের ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা দেওয়া হবে। অনুমোদন সাপেক্ষে প্রকৃত ভ্রমণ ভাতা এবং মাসিক ৫০০ টাকা মোবাইল বিলও দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সিজিপিএ-২.৫-এর নিচে গ্রহণযোগ্য হবে না।

আরও দেখুন: ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ

পূর্ত নির্মাণ, মেরামত ও ভবন-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: সভাপতি, চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ কমিটি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে জীবনবৃত্তান্ত এবং সব ধরনের সনদপত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র ডাকযোগে রেকর্ড শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-১২১৯ ঠিকানায় পাঠাতে হবে। চাইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের প্রধান ফটক/আরপি গেইটে রাখা বাক্সেও আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আবেদনের সঙ্গে কোনো ফি জমা দিতে হবে না।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

 আগ্রহী প্রার্থীরা আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬