ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে ৮ পদে নিয়োগ

১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ PM
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল

ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল © সংগৃহীত

ঢাকার মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ৮টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল

পদের নাম ও যোগ্যতা

১. মেডিকেল টেকনোলজিস্ট (সিটিস্ক্যান)

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

২. মেডিসিন সেলসম্যান (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ফার্মেসি পাস/ফার্মেসি কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৮,৯১০ টাকা এবং ৬ মাস পর ২০,১০০ টাকা।

৩. জুনিয়র রিসিপশনিস্ট (ফিমেল)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৮,৯১০ টাকা এবং ৬ মাস পর ২০,১০০ টাকা।

৪. কম্পিউটার অপারেটর (ফিমেল)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান পাস। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট টাইপে দক্ষতা থাকতে হবে।

বেতন: ১৮,৯১০ টাকা এবং ৬ মাস পর ২০,১০০ টাকা।

৫. জুনিয়র এক্সিকিউটিভ (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান পাস। কম্পিউটারে ফটোশপ, ইলাসট্রেটর ও ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন: ১৮,৯১০ টাকা এবং ৬ মাস পর ২০,১০০ টাকা।

৬. ড্রাইভার (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং ঢাকা শহরে হাইএস বা মাইক্রো চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৮,০০০ টাকা এবং ৬ মাস পর ১৮,৫০০ টাকা।

৭. অ্যাটেনডেন্ট (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস।

বেতন: ১৩,২০০ টাকা এবং ৬ মাস পর ১৪,০০০ টাকা।

৮. পরিচ্ছন্নকর্মী (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম শ্রেণি পাস।

বেতন: ১৩,২০০ টাকা এবং ৬ মাস পর ১৪,০০০ টাকা।

আবেদনের নিয়ম: আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা, প্রয়োজনীয় কাগজপত্র, এক কপি ছবি ও ফোন নম্বর সংযুক্ত করে ম্যানেজিং ডিরেক্টর বরাবর আবেদন করতে হবে। আবেদন ই-মেইলেও পাঠানো যাবে।

ই-মেইল: [email protected]

আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬।

ঠিকানা: ১১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মগবাজার, ঢাকা-১২১৭

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

আগ্রহী প্রার্থীরা আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন।

বিস্তারিত জানতে নিচে দেখুন। 

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬