আফগানিস্তান বিপক্ষে প্রথম টি-২০ আজ

০৩ মার্চ ২০২২, ০৯:৪১ AM
আফগানিস্তান বিপক্ষে প্রথম টি-২০ আজ

আফগানিস্তান বিপক্ষে প্রথম টি-২০ আজ © সংগৃহীত

ওয়ানডের প্রতিষ্ঠিত শক্তি বাংলাদেশকে হোম কন্ডিশনে হারিয়ে বেশ চাঙ্গা এখন সফরকারীরা। আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে দুই ম্যাচের টি-২০ সিরিজ। এ ফরম্যাটে আইসিসির র‍্যাংকিং, এমনকি অভ্যস্ততার দিক থেকেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা।

বাংলাদেশ যেখানে সংগ্রামরত, আফগানদের কাছে সেই টি-২০ই সবচেয়ে উপভোগ্য। ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটে ছয়বারের সাক্ষাতে বাংলাদেশকে চারবার হারিয়েছে তারা। সিরিজে তাই বড় চাপে থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তার পরও ঘরের মাঠে জয়ে সিরিজ শুরুর আশাই করছেন বাংলাদেশ অধিনায়ক। টি-২০তে টানা আট ম্যাচে হারের বৃত্ত ভাঙার লক্ষ্যেই আজ নামবে বাংলাদেশ দল। তামিম ইকবাল না থাকলেও সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা থাকায় আশাবাদী টাইগাররা।

আরও পড়ুন: ক্রিকেট নিয়ে স্ট্যাটাস, বন্ধুর পোস্টে লাভ রিয়েক্ট দেয়ায় ছাত্রলীগের চড়-থাপ্পড়

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবেন তিন আফগান স্পিনার। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানের ১২ ওভার ম্যাচের গতিপথ ঠিক করে দেবে। ব্যাটিংয়ে তাই তাদেরকে সামলে লড়াকু পুঁজি গড়াই মাহমুদউল্লাহদের মূল টার্গেট হবে।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আশা তো অবশ্যই জেতার। আমি সবসময় বলি, টি-২০ ফরম্যাট এমন একটা ফরম্যাট যে কোনো দিন যে কোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

মাহমুদউল্লাহও গুরুত্ব দিচ্ছেন ব্যাটিংয়ে বড় জুটিকে। তিনি বলেন, ‘টি-২০ এমন একটা ফরম্যাট, আপনি এক নম্বর দলের বিপক্ষে খেলুন আর ১০-১২ নম্বর দলের সঙ্গে খেলুন, একটি পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

এবার আইএইচটি থেকে বাদ পড়ল এম মনসুর আলীর নাম
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ১০, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9