টেস্ট খেলবেন সাকিব— জানালেন পাপন

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৫ PM
টেস্ট খেলবেন সাকিব

টেস্ট খেলবেন সাকিব © ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসান টেস্ট খেলবেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পাপন জাননা, আইপিএল খেলার তাড়া না থাকায় সাকিব নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন। এছাড়া সাকিবের সাথে তার আলোচনা দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে আসার পর হবে বলেও জানান তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। এ সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।

সূচি অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই, ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সাকিব আল হাসানের যত অর্জন

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসান টেস্ট খেলবেন কি না, বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। আইপিএলের জন্য সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন। তবে আইপিএলে দল না পাওয়ায় বদলে গেছে দৃশ্যপট।

আইপিএলের আগে সাকিব জানিয়েছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলবেন, তবে ছুটি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে। কারণটাও স্পষ্ট- দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ চলাকালে শুরু হবে আইপিএল।

এ নিয়ে বিসিবি সভাপতির সাথে সাকিব আল হাসানের আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিশ্চিত করলেন, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব। আইপিএলে সাকিবকে কোনো দল না কেনায় টেস্ট খেলতে আপত্তি নেই তার।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট…
  • ২১ মে ২০২৬
খাবার খেয়ে অসুস্থ হয়ে ১৭ নার্সিং শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
  • ২১ মে ২০২৬
প্রদর্শক পদের ফল প্রকাশ নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২১ মে ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২১ মে ২০২৬
মার্তিনেজের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
  • ২১ মে ২০২৬
স্কলারশিপে পড়ুন ডেকিন ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএ…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081