অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থীদের জন্য, করুন আবেদন

১২ আগস্ট ২০২৬, ১০:৫৫ PM
স্কলারশিপে অস্ট্রিয়ায় স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

স্কলারশিপে অস্ট্রিয়ায় স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি। "হেলমুট ভেইথ স্কলারশিপ" এর আওতায় ব্যতিক্রমী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের নারী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

কম্পিউটার সায়েন্সবিষয়ক গবেষক ও বিজ্ঞানী হেলমুট ভেইথ এর স্মরণে শুধু নারী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স বিষয়ে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ করে দেওয়ার জন্যই হেলমুট ভেইথ স্কলারশিপ নামক এই ফান্ডটি প্রতিষ্ঠা করা হয়।

হেলমুট ভেইথ কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার-সহায়তা যাচাইকরণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সুরক্ষার ক্ষেত্রে যুক্তিবিদ্যার কাজে তার গবেষণার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ছিলেন। সেখানে থাকাকালীন তিনি নারী শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ অনুপ্রেরণা দিয়েছেন। 

সুযোগ-সুবিধা     

*সম্পূর্ণ স্নাতকোত্তর ডিগ্রির জন্য টিউশন মওকুফ করা হবে;

*দুই বছর পর্যন্ত বছরে ৭ হাজার ইউরো দেওয়া হবে;

আরও পড়ুন: টিউশন ফি, ভ্রমণ ও জীবনযাত্রার খরচসহ নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের সুযোগ, করুন আবেদন

যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ

*লজিক অ্যান্ড কম্পিউটেশন;

*বিজনেস ইনফরমেটিকস;

*ডেটা সায়েন্স;

*মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং;

*কম্পিউটার ইঞ্জিনিয়ারিং;

*সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টারনেট কম্পিউটিং;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*কম্পিউটার সায়েন্স কিংবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*হেলমুট ভেইথের রিচার্জ এরিয়াগুলোতে গবেষণা করার ইচ্ছা ও প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পূর্বের স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*একটি কভার লেটার;

*দুটো মটিভেশনাল লেটার ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা;

*ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর সব প্রয়োজনীয় কাগজপত্র একটি পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। পিডিএফ ফাইলটির নাম অবশ্যই ‘Document.pdf’ দিয়ে [email protected] ওয়েবসাইটে পাঠাতে হবে।
 
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৬।

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬