বিশ্বকাপগামী নারী ক্রিকেট দলে করোনার হানা, আক্রান্ত ৩

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৪ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগেই এলো দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারী দলের ৩ সদস্য।

আজ (বৃহস্পতিবার) দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। যাত্রা শুরুর আগে করা শেষ করোনা পরীক্ষায় তিনজনের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। এ তিনজনের মধ্যে একজন ক্রিকেটার, একজন ট্রেইনার ও একজন কোচিং স্টাফের সদস্য।

আরও পড়ুন: স্বামীকে নিলামে তুলতে বিজ্ঞাপন দিলেন এক স্ত্রী

করোনায় আক্রান্ত হওয়ায় এ তিনজনকে ছাড়াই আজ দুপুরে দেশ ত্যাগ করবে নারী দল। আগামী ৮ দিন বিসিবি একাডেমি ভবনেই আইসোলেশনে থাকবেন তারা। এরপর নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবেন এ তিনজন।

বিসিবির নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলছিলেন, একজন ক্রিকেটার আর দুজন অফিশিয়ালের করোনা পজিটিভ এসেছে। তাদের কোনো উপসর্গ নেই। ৮ দিন পর আমরা তাদের টেস্ট করাব। যদি নেগেটিভ আসে তারা নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে।

নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ দল। দেশ থেকে মাত্র ৫ দিনের ক্যাম্প করে নিজেদের ওয়ানডে প্রস্তুতি সেরেছে তারা।

আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরের দিন অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জোত্যির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।

আরও পড়ুন: জনপ্রিয়তা কমছে ফেসবুকের

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।

কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9