কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠাতে সাত দিন সময় পেল ৬৭ প্রাথমিক বিদ্যালয়

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ খাত থেকে অস্থায়ী গৃহ নির্মাণ, মেরামত ও সংস্কারের জন্য বরাদ্দ পেতে যাচ্ছে ৭৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনো প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা, কোনো প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকার বেশি এবং কোনো প্রতিষ্ঠানকে দেড় থেকে ২ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ৬৭টি বিদ্যালয়ের আবেদনের সঙ্গে প্রয়োজনীয় প্রাক্কলন না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।

এসব বিদ্যালয়ের জন্য উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অফিসের মাধ্যমে প্রাক্কলন প্রস্তুত করে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে মূল কপি পাঠাতে সময় দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলা/থানা শিক্ষা অফিস এর মাধ্যমে ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ খাত থেকে অস্থায়ী গৃহ নির্মাণ/ মেরামত ও সংস্কারের জন্য বরাদ্দ প্রদানের নিমিত্ত আবেদন পাওয়া যায় কিন্তু আবেদনের সাথে উপজেলা প্রকৌশল অফিস কর্তৃক প্রস্তুতকৃত প্রাক্কলন প্রেরণ করা হয়নি। ফলে ২০২৬-২৭ অর্থ বছরে পরিচালন বাজেটের আওতায় এডুকেশন ইন ইমার্জেন্সি খাত থেকে অস্থায়ী গৃহ নির্মাণ/ মেরামত ও সংস্কারের জন্য বরাদ্দ প্রদান সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, উল্লিখিত ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী গৃহ নির্মাণ/ মেরামত ও সংস্কারের জন্য বরাদ্দ প্রদানের নিমিত্ত উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অফিস কর্তৃক প্রাক্কলন প্রস্তুতপূর্বক আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে প্রাক্কলনের মূল কপি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।  

এর আগে আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় “এডুকেশন ইন ইমার্জেন্সি” খাত হতে ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী গৃহ নির্মাণ/ মেরামত ও সংস্কারের জন্য অত্র শাখায় প্রেরণ করা হয়। যাচাই-বাছাইয়ান্তে দেখা যায়, ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী গৃহ নির্মাণ/ মেরামত ও সংস্কারের বরাদ্দ প্রদানের নিমিত্ত প্রকৌশলী কর্তৃক প্রণীত প্রাক্কলন/টাকার পরিমাণ উল্লেখ নেই।

তালিকা দেখুন: 

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬