সাকিবকে ভোট দিন

০৭ জানুয়ারি ২০২২, ১২:৩৬ PM
সাকিবকে ভোট দিন

সাকিবকে ভোট দিন © সংগৃহীত

২০২১ সালের জন্য মনোনীত আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়দের তালিকায় রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। গেল বছরের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ তালিকায় বাংলাদেশ দল থেকে জায়গা করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বের সর্বকালের সেরা ৫ অলরাউন্ডারের তালিকায় সাকিব

ইতোমধ্যেই আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে চলছে ভোট। সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে ঢুকে সহজে নিজের পছন্দের ক্রিকেটারকে ভোট করতে পারবেন। ভোট করার জন্য এই লিংকে ক্লিক করুন।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাকিব ছাড়াও আরও তিন ক্রিকেটার আছেন। তারা হলেন- পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান এবং আয়ারল্যান্ড পল স্টার্লিং।

গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে আইসিসি এই তালিকা প্রকাশ করে। এ বছর ১৩টি ক্যাটাগরিতে আইসিসি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এখন পর্যন্ত বর্ষসেরা টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে আইসিসি।

আরও পড়ুন: সর্বকালের সেরা টি-টোয়েন্টি‌ একাদশে সাকিব

টেস্টে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। এছাড়া টি-টোয়েন্টিতে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা মনোনয়ন পেয়েছেন।

‘অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে রাজি নই’— রুমিন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9