খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলাম মোস্তফা 

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ PM
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী © সংগৃহীত

মত পার্থক্য থাকলেও রাজনৈতিক অঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও সংকটময় সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোশহীন নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক হিসেবে জনগণের মনে আসন করে নিয়েছেন। সাধারণ গৃহিণী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উত্তরণের মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তোপখানার শিশু কল্যাণ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, এনডিপি তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 

তিনি বলেন, বাংলাদেশে আবারও সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধী শক্তি ও পতিত ফ্যাসীবাদী শক্তির অনুসারীরা প্রশাসনের বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন জাতীয় সংকট ও ক্রান্তিলগ্নে দেশের মানুষকে একতাবদ্ধ করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা এনডিপি প্রতিষ্ঠাতা জাতীয় নেতা আনোয়ার জাহিদ ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে দেশ বরোধী ও গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন সকল সময়। 

এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা'র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গ্রীণ পাটির চেয়ারম্যান রাজু আহমেদ, ডেমোক্রেটিক পিপলস্ পার্টি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, আরজেএফ সভাপতি মো. জহিরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ রেজিস্ট্রার মো.মিজানুর রহমান, এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব মো.আজগর হোসেন, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব মিতা রহমান প্রমুখ

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬