আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সাকিব

৩০ ডিসেম্বর ২০২১, ০২:৫৩ PM
আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সাকিব

আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সাকিব © ফাইল ছবি

চলতি বছরের জন্য মনোনীত আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়দের তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ তালিকায় বাংলাদেশ দল থেকে জায়গা করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আরও পড়ুন: সাকিব আল হাসানের যত অর্জন

বাকি তিন ক্রিকেটার-পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

আরও পড়ুন: অতিরিক্ত অহমে ভোগেন সাকিব

২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: ব্যবসায় মনোযোগী সাকিব, তিন ফরম্যাটে খেলতে অমত

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ভুলে যাওয়ার মতো সময় পার করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আবার নামের প্রতি সুবিচার করেন সাকিব। তিন ম্যাচের ওই সিরিজেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

অন্যদিকে মনোনীত বাবর আজম এ বছর করেছেন ৪০৫ রান। দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ২০২১ সালে করেছেন ৫০৯ রান। পল স্টার্লিংয়ের ব্যাট থেকে এসেছে ৭০৫ রান।

এ বছর ১৩টি ক্যাটাগরিতে আইসিসি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এখন পর্যন্ত বর্ষসেরা টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে আইসিসি।

রামিসার সহপাঠীদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বাবা
  • ২১ মে ২০২৬
হাবিপ্রবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩
  • ২১ মে ২০২৬
টিকার ঘাটতিতে আরও অকার্যকর হয়ে পড়ছে অ্যান্টিবায়োটিক, বড় ঝু…
  • ২১ মে ২০২৬
বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ড. রশিদুন্ নবী
  • ২১ মে ২০২৬
ট্রাক থেকে ১ লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার বিশ্ববিদ্যালয়ের দ…
  • ২১ মে ২০২৬
সংক্ষিপ্ত সময়ে অভিযোগপত্র দেওয়া হবে, বিচারের দায়িত্ব আদালতে…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081