তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা আসছিলেন সিফাত, খুন জমি নিয়ে বিরোধের জেরে

২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১১ PM
রেজোয়ান আমিন সিফাত

রেজোয়ান আমিন সিফাত © সংগৃহীত

ভোলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতা রেজোয়ান আমিন সিফাতকে (২৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত সিফাত রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন এবং আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন সিফাত। এ সময় বাড়ির অদূরে রাস্তায় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘হামলায় সরাসরি জড়িত পাঁচজনকে আমরা শনাক্ত করেছি। তারা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও পারিবারিক শত্রু। হামলাকারীদের মধ্যে হাসিব, শাকিল, সিহাব, রনি ও মঞ্জিলসহ ৭-৮ জন ছিল। অভিযুক্তদের মধ্যে তিনজন নিহত সিফাতের চাচাতো ভাই এবং রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বারের ছেলে।’

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। ঘটনার পর স্বজনরা সিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাত্রদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোলা সদর হাসপাতাল প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভিড় জমান। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9